Main Menu

জাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মিছিল সমাবেশ

আসিফ, জাবি প্রতিনিধি: ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলটি সকাল সাড়ে ১১টায় সমাজবিজ্ঞান থেকে শুরু করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে বিজনেজ ফ্যাকাল্টির সামনে সমাবেশ করে।

সমাবেশে ছাত্র ফ্রন্টের কার্যকারী সদস্য মুহাম্মদ দিদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুক হেলাল অনিক, সংগঠন শোভন রহমান, সুমাইয়া ফেরদৌস প্রমুখ।

বক্তব্যে শোভন রহমান বলেন: ১৯৮৪ সালের ২১ জানুয়ারী স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠা লাভ করে। ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠার সুচনালগ্ন থেকে শিক্ষার বানিজ্যিকিকরণ, সংষ্কৃতি- মনুষত্ব রক্ষা এবং শোষনমুক্তির লড়াইয়ে অগ্রগামী ভূমিকা পালন করছে। সর্বোপরি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা লক্ষে কাজ করে যাবে।”

সভাপতির বক্তব্যে মাসুক হেলাল অনিক বলেন আজকে সমাজের একদিকে যেমন পু্ঁজিবাদ, সাম্রাজ্যবাদ, সাম্প্রতিকতা কড়াল গ্রাসে জর্জরিত। অন্যদিকে শিক্ষার বাণিজ্যিকিকরণ, গণতন্ত্রহীনতা, হত্যা, গুম, লুন্ঠন। আবার শ্রমিক শোষণ-নিপিড়ন ভয়াবহ আকার ধারণ করেছে, শ্রমিকরা পাচ্ছেনা তার নয্য মজুরি। একমাত্র সমাজতন্ত্র প্রতিষ্ঠাই পারে সমাজের সকল শোষণ- নিপিড়ন দূর করতে। সকলকে এই লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানাই।”

Share





Related News

Comments are Closed