Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত ব্যক্তিরা ডাকাত ছিলেন। নিহতরা হলেন, হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামের বাশার (৩৩), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুতিয়ারা গ্রামের এনতা (৩২)।

সরাইল থানার ওসি মফিজুল ইসলাম জানান, শনিবার গভীররাতে উপজেলার শাহবাজপুর-দেওড়া আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি কাতুজ উদ্ধার করা হয়েছে।

ওসি মফিজুল বলেন, ‘শনিবার আটক করা দুই ডাকাতকে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। পথে দুই ডাকাতকে ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করলে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়।’ আহত ‘ডাকাতদের’ জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, গোলাগুলিতে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকিরসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

Share





Related News

Comments are Closed