সহায়ক সরকারে বিএনপির কেউ থাকবে না : অর্থমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন সহায়ক সরকারে বিএনপির কোনো প্রতিনিধি থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘গত সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় তার দলের কোনো এমপি নেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সহায়ক সরকারে বিএনপির কোনো প্রতিনিধি থাকার সুযোগও নেই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষ্যে শনিবার বিকেলে নগরীর কাজী নজরুল অডিটরিয়ামে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির সংলাপের প্রস্তাবকে নির্বোধের প্রলাপ বলেও মন্তব্য করেন।
অর্থমন্ত্রি বলেন, ‘সহায়ক সরকার, যেখানে যত ধরনের দলটল আছে, মতামত দেওয়ার একটা সুযোগ থাকে, সেই রকম একটা ব্যবস্থা আমাদের নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আগেই করে দিয়েছেন। যেখানে তার কোনো বাধ্যবাধকতা ছিল না। সুতরাং নতুন করে সংলাপ, নতুন করে আলোচনা- এটাকে একান্তই নির্বোধের প্রলাপ বলা যেতে পারে। এটার কোনো জায়গাও নেই এবং এটা নিয়ে আমাদের চিন্তা করারও কোনো অবকাশ নেই।’
অর্থমন্ত্রী তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলেও দাবি করেন তিনি। এবার ১০ লাখ টন খাদ্য মজুদের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানসহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed