ব্যাংকের নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, আটক ৫
বৈশাখী নিউজ ডেস্ক: অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে জালিয়াতির অভিয়োগে ৫ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
শনিবার বিকেলে পরীক্ষা চলাকালে রাজধানীর তিতুমীর কলেজ থেকে ২ জন ও তেজগাঁও কলেজ কেন্দ্র থেকে ৩ পরীক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মো. মোশাররফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা এ পরীক্ষাকে কেন্দ্র করে যথেষ্ট সাবধানতা অবলম্বন করি। কিন্তু ওই দুই কেন্দ্রে ৫ পরীক্ষার্থী ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমে বাইরে প্রশ্ন পাঠিয়ে উত্তর জেনে নেয়। বিষয়টি নজরে এলে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজনে শনিবার রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে এ পরীক্ষায় মোট ৬ হাজার ১২৮ জন প্রার্থী অংশ নেয় বলে বাংলাদেশ ব্যাংক সূত্র ব্রেকিংনিউজকে জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে ইলেক্ট্রনিক ডিভাইসসহ ছাত্রলীগের এক নেতাসহ বিশ্ববিদ্যালয় হল থেকে ২ জনকে গ্রেফতার করে সিআইডি পুলিশ।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed