কালাইয়ে মিটার চুরি চক্রের ২ সদস্য গ্রেফতার
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই থানা পুলিশ বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন স্থান থেকে দুই মিটার চোরকে আটক করেছে। শনিবার ভোর রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- বগুড়ার সোনাতলা উপজেলার নুরপুর-চিল্লিপাড়া গ্রামের কলিম উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৩৫) ও একই উপজেলার দক্ষিণ হাট-করিয়া গ্রামের আবেদ আলী ছেলে জাহাঙ্গীর (৩৩)।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দূল লতীফ খান জানান, বেশ কিছু দিন ধরে সংঘবদ্ধ মিটার চোরের দল জেলার বিভিন্ন অঞ্চল থেকে সেচ কাজে ব্যবহৃত গভীর নলকুপ, চাউল কল ও আবাসিক বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। মিটারগুলি চুরি করার পর গ্রাহদের বিকাশ মোবাইল দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি আমলে নিয়ে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে চোর চক্রের ওই ২ সদস্যের অবস্থান নিশ্চিত হয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করলে শনিবার দুপুরে তাদেরকে আদালতের নির্দেশে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed