কোম্পানীগঞ্জে শাহ আরপিন টিলায় শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরপিন টিলায় পাথর তোলার গর্ত ধসে সাদিক মিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে স্থানীয় বাঘারপার গ্রামের আব্দুল খালিকের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে শাহ আরপিনে পাথর তোলার গর্ত ধসে ওই শ্রমিকের মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। রোববার সকালে লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হবে। ওসি জানান, ট্রাক্টরের ঢালা খোলার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরই ট্রাক্টর চালক পালিয়ে যায়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed