Main Menu

দক্ষিণ সুরমায় সিএইচসিপিদের কর্মবিরতী পালন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইডার (সিএইচসিপি) পদ রাজস্ব করণের দাবীতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় কর্মরত সিএইচসিপিরা কর্ম বিরতী ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
শনিবার সকালে ঘোষিত কর্মসূচির প্রথম দিনে উপজেলার ১৯টি ক্লিনিকের সিএইচসিপিরা এক দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, সিলেট জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, দক্ষিণ সুরমা শাখার সভাপতি দিলু মিয়া, বিভাগীয় সমন্বয়ক দেলোয়ার হুসাইন, দাবী আদায় বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা কমিটির সাবেক উপদেষ্টা মোজাহিদ আলী, দপ্তর সম্পাদক রায়হানুর রহমান, অপু কুমার নাথ, দেলোয়ার হুসেন হীরা, মিতালী চক্রবর্তী, ফাহিমা চৌধুরী, খালেদা বেগম, ফাতেমা সুলতানা, রুনা বেগম, হেপী, নাজমিন, এস এম উমর ফারুক, নাসিমা বেগম।

Share





Related News

Comments are Closed