সড়ক দূর্ঘটনায় সাংবাদিক সাদিকুর রহমান সাকী আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: চ্যানেল আই ও রেডিও টুডে’র সিলেট প্রতিনিধি এবং সিলেট ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) কোষাধ্যক্ষ সাদিকুর রহমান সাকী সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার লামা হাজরাই এলাকায় এ ঘটনা ঘটে। এসময় রাস্তার পাশে মোটর সাইকেল নিয়ে দাড়ানো অবস্থায় একটি সিএনজি অটোরিক্সা তাকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের ৩য় তলার ৯নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লামা হাজরাই এলাকায় কামালবাজার রাস্তা থেকে তেতলি টুকের বাজার বাইপাসসড়কে উঠার সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা সাংবাদিক সাদিকুর রহমান সাকীকে একটি সিএনজি আঘাত করে। এতে তিনি হাতে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। এসময় তাকে দেখতে যান সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাবেক কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহ জাহান সেলিম বুলবুল, মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি এ, এ, চৌধুরী শিপার, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, কৃষক নেতা সাঈদুর রহমান সহ অন্যান্যরা।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed