জয়পুরহাটে অস্ত্র ও গুলিসহ ‘জঙ্গি’ সদস্য গ্রেফতার
মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ি বাখড়া সেতুর পাশ থেকে নুর আলম ওরফে পলাশ ওরফে প্রিন্স নামে এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, সাতটি ককটেল ও ১০০ গ্রাম গান পাউডার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত নুর আলম ওরফে পলাশ ওরফে প্রিন্স জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকার নুরুল ইসলামের ছেলে। সে নিহত জঙ্গি সাগর গ্রুপের সদস্য বলে পুলিশ জানায়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুমন কুমার রায় জানান, শনিবার ভোরে ক্ষেতলাল-বগুড়া সড়কের বাখড়া সেতুর পাশে কয়েকজন জঙ্গি সদস্য নাশকতার পরিকল্পনা করছিল। সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে নুর আলম ওরফে পলাশ ওরফে প্রিন্স নামের এক জঙ্গি সদস্যকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় কালাই থানায় মামলা দায়ের হয়েছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed