মৌলভীবাজারে দুই বৃদ্ধের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার পৌর শহরের বেড়িরচর গুলভাগ এলাকা থেকে শনিবার সকালে কাপড়ের ব্যবসায়ী (ফেরিওয়ালা) সেলিনা বেগম (মঙ্গলী) (৫৫) নামের এক মহিলার মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সেলিনা বেগম মৃত খালেক মিয়ার স্ত্রী। তিনি দরগামহল্লার একটি ভাড়া বাসায় ছেলে আলম মিয়াকে নিয়ে বসবাস করে আসছেন দীর্ঘদিন ধরে।
স্থানীয়রা জানিয়েছেন, সেলিনা অন্য জেলার বাসিন্দা। তবে তাদের স্থায়ী ঠিকানা এখনও কেউ বলতে পারেননি।
সেলিনা বেগমমের আত্মীয় নাজনিন বেগম জানান, শুক্রবার ব্যবসার পড়ে থাকা বকেয়া টাকা তুলতে খাতা নিয়ে বাহির হলে দুপুর ২টার পর থেকে খোঁজ পাওয়া যায়নি তার। একাধিকবার মোবাইলে কল দিলেও রিসিভ করা হয়নি। শনিবার সকাল ৭টা পর্যন্ত মোবাইলে কল ডুকেছে। এর পর বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরের ৫নং ওয়ার্ডের গুলভাগ হাসান-হোসাইন ভবনের সামনে বস্তার মুখ বাঁধা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি ওয়ার্ড কমিশনার ফয়ছল আহমদকে জানান।
কমিশনার বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ এসে বস্তা খুলে মাথা বিহীন একজন মহিলার লাশ দেখতে পায়। এসময় নিহত সেলিনার ছেলে আলম মিয়া (২৮) এসে লাশ সনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
মৌলভীবাজার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মদ বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড। তবে কি কারণে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে এটা এখনও বলা যাচ্ছে না। তবে দ্বিঘন্ডিত মস্তক পাওয়া যায়নি।
এদিকে, একইদিন সকাল ১১টায় মৌলভীবাজার সদর উপজেলা থেকে হারুনুর রশিদ (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার নিতেশ্বসর গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ঐ গ্রামের মৃত রোশন ব্যাপারীর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, নিহত মানসিকভাবে অসুস্থ বলে দাবি করছে পরিবার । তবে ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
Related News
শ্রীমঙ্গলে হাসপাতাল নিয়ে সংবাদ, সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশRead More
বড়লেখায় ৫ ভরি স্বর্ণালংকারসহ ‘জিন্নী হুজুর’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় অসুস্থ ছেলেকে সুস্থ করার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকেRead More



Comments are Closed