Main Menu

উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ শনিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এসব জেলার অনেকেই ভূমিকম্প অনুভব করেছেন। ভূমিকম্পের মাত্রা কম থাকলেও তাতে মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ঘর থেকে বের হয়ে রাস্তায় অসেন।

ভূমিকম্প অনুভূত হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে-রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী।

এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে বলে জানা গেছে। এর মাত্রা ছিল ৪.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের গৌড়িপুর থেকে ১২ কিলোমিটার দূরে বলে জানিয়েছে আর্থকোয়ার্ক ট্র্যাক ডটকম।

Share





Related News

Comments are Closed