আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও তিনজনের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দুজন নারী রয়েছেন।
এরা হলেন- লালমনিরহাটের রুমকি বেগম (২৭), দিনাজপুরের গীতা রাণী (২৫) ও মকবুল হোসেন (৭০)।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার তৌহিদ আলম সিদ্দিক জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গীতা রাণীর এবং বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মকবুল ও পরে রুমকির মৃত্যু হয়।
এ নিয়ে চলতি মাসে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর মারা যান মোট ২১ জন। চিকিৎসাধীন রয়েছেন আরও ৫২ জন।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed