Main Menu

বানিয়াচংয়ে মাইক্রোবাস-জিপ সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেরা মাইক্রোবাস ও জিপের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোও ছয়জন।

আজ সোমবার উপজেলার রত্না বাজার এলাকায় সড়ক দূর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল গণি (৪৫) বানিয়াচং উপজেলার তাড়াসই গ্রামের বাসিন্দা। আহতরা হলেন-মানিক মিয়া, জয়ধর আলী ও মন্তাজ মিয়া।

স্থানীয়রা জানান, সকালে হবিগঞ্জ থেকে বনিয়াচংগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জিপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল গণিসহ সাতজন গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গণির মৃত্যু হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকীরা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Share





Related News

Comments are Closed