Main Menu

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৪ নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া চার নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তিন নারী এবং রোববার রাত ১০টার দিকে আরও এক নারীর মৃত্যু হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির বার্ন ইউনিটের সহকারী পরিচালক নূরে আলম। এই নিয়ে চলতি মাসেই আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুরে ১৪ জনের মৃত্যু হলো।

রংপুর বার্ন ইউনিটের সহকারী পরিচালক নূরে আলম জানান, তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এই মাসের শুরুতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরও সাতজন, শনিবার রাতে দুজন নারীর মৃত্যু হয়।

তারা হলেন- ঠাকুরগাঁও শহরের থানাপাড়ার আঁখি আক্তার (৪৫), রংপুর নগরীর নজিবেরহাট এলাকার বেলাল হোসেনের স্ত্রী আফরোজা খাতুন, রংপুরের জুম্মাপাড়া পাকারমাথার রুমা খাতুন (৬৫), কাউনিয়া উপজেলার গোলাপী বেগম (৩০), লালমনিরহাট সদরের শাম্মী আখতার (২৭), পাটগ্রাম উপজেলার ফাতেমা বেগম (৩২), আলো বেগম (২২), নীলফামারী সদরের রেহেনা বেগম (২৫), রংপুর সিটি কর্পোরেশনের মাহিগঞ্জের চাঁন মিয়ার স্ত্রী মনি বেগম (২৫) এবং নীলফামারী সদরের সোনারমের আমজাদ হোসেনের স্ত্রী মারুফা খাতুন (৩০)।

Share





Related News

Comments are Closed