Main Menu

কালাইয়ে আ.লীগের ঝাড়ু মিছিল ও সমাবেশ

মোঃ অালী হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধি: পূর্ব পুরুষদের স্বাধীনতা বিরোধী অভিযোগ তুলে জয়পুরহাট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান, সদস্য ও ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এবং শওকত হাবিব লজিককে শনিবার বহিস্কার করেছে জেলা কমিটি।
তারই প্রতিবাদে আজ রবিবার দুপুরে কালাই উপজেলা সদরে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। আগামী ২৪ ঘন্টার মধ্যে বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয় সমাবেশ থেকে। পরে তারা জেলা আ.লীগের সভাপতি সামছুল আলম এমপি ও সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলীর কুশপুত্তলিকা দাহ করে।
দলের দপ্তর সম্পাদক মিজানুর রহমান জানান, দাদা ও বাবা স্বাধীনতা বিরোধী হওয়ায় জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, তার চাচা জেলা কমিটির সদস্য ও পুনট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এবং অপর সদস্য ও মাত্রাই ইউপি চেয়ারম্যান লজিক তালুকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। এরই প্রতিবাদে কালাই শহরের প্রধান সড়কে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে ওই সমাবেশে দলের জেলা সভাপতি ও সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা দিয়ে তাদের কুশপুত্তলিকা দাহ করে।
সমাবেশে বক্তব্য রাখেন কালাই উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র হালিমুল আলম জন, সদস্য রেজাউল করিম ও আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ।

Share





Related News

Comments are Closed