আ.লীগ নেতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলে আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় ওরফে হানু হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এসময় আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। আদালতে রায় ঘোষণার সময় ৯ আসামিই উপস্থিত ছিলেন।
রোববার দুপুরে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এমএ রব হাওলাদার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নড়াইল জেলা সদরের মীরাপাড়ার মৃত মজিদ মিয়ার দুই ছেলে ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাহিদুর রহমান মিয়া ওরফে শহিদ (৫২) ও মো. ইলিয়াছ মিয়া (৫৬), সাহিদুর রহমান মিনার ছেলে মো. আশিকুর মিনা ওরফে আশিক (২২), মোশারফ মিনার ছেলে মো. রাসেল মিনা (৩০), মৃত হাতেম মোল্লার ছেলে বাশার মোল্লা (৩০), মোশারফ মোল্লার ছেলে রবিউল মোল্লা (২৫), আটেরহাট এলাকার মৃত হারান মোল্লার ছেলে এনায়েত মোল্লা (৫৩), পইলডাঙ্গা এলাকার মুসা মিয়ার ছেলে মামুন মিনা (২৮) ও মতিয়ার মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা (২৪)।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম জানান, জেলার ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতা প্রভাষ রায় ও মো. সাহিদুর রহমান মিয়ার মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে মামলাও করা হয়।
এ মামলার জেরে ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বিকালে আসামিরা একত্রিত হয়ে প্রভাষ রায়ের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে প্রভাষ রায় গুরুতর আহত হয়। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন সেইদিন রাতেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় প্রভাষ রায়ের স্ত্রী টুটুল রানী রায় বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ আরো ৫-৭জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed