Main Menu

ঝালকাঠি বিকাশ অফিসে দুর্ধর্ষ চুরি

মোঃ আল-আমিন, ঝালকাঠি থেকে: ঝালকাঠি বিকাশ ডিস্ট্রিবিউট অফিসের জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরদল নগদ টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়। শনিবার রাতে শহরের ডাক্তার পট্টি রোডস্থ বিকাশ ডিস্ট্রিবিউট অফিসে এ ঘটনা ঘটে।
অফিস সূত্রে জানা গেছে, সদরের ডাক্তার পট্টি রোডস্থ ছত্তার টাওয়ারের ৩য় তলায় বিকাশ ডিস্ট্রিবিউট কার্যালয় প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যার অফিস কার্যক্রম শেষে বন্ধ করে কর্মকর্তারা চলে যান। পরদিন রোববার সকাল সাড়ে ৮টায় অফিস খুলে দেখা যায় অফিসের কাগজপত্র এলোমেলো ও ভোল্ট ভাঙ্গা অবস্থায় পরে আছে। ভোল্ট ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে অফিসের পিয়ন দুলাল মালী হাউজের কর্মকর্তা মাহবুবুর রহমান (লিটু) ও সমির চক্রবর্তীকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে তারা অফিসে এসে ভোল্ট ও ৩টি ড্রয়ারের তালা ভাঙ্গা দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। এতে নগত ২৭ হাজার ১০০ শত টাকা ও অফিসের প্রয়োজনীয় কাগজ-পত্র নষ্ট করে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন অফিস কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তারা।
খবর পেয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাইজুল ইসলাম ও উপ-পরির্দশক সরোয়ার হোসেন ঘটনাস্থাল পরিদর্শন করেছেন ।
উল্লেখ্য, এর পূর্বেও ঝালকাঠির ছত্রকান্দা থেকে বিকাশ ডিস্ট্রিবিউট অফিসের ২৭ লক্ষ টাকা ছিনতাই হয়েছিল।

Share





Related News

Comments are Closed