‘নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির বিজয় নিশ্চিত’
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের জয়লাভ নিশ্চিত বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে আগামী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীরাও বিজয়ী হবেন।
শনিবার বিকেলে নগরীর নয়াসড়ক এলাকার একটি হলরুমে আয়োজিত মহানগর মহিলাদলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর মহিলদালের সভাপতি জাহানারা ইয়াসমিন গোলাপীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবীর শাহিন, মহানগর বিএনপির সহ সভাপতি ও সিলেট মহানগর মহিলা দলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি ডাঃ নুরুন নাহার মজুমদার, সহ সভাপতি এডভোকেট নার্গিস সুলতানা, সুফিয়া জমির ডেইজী, বিলকিস জাহান, চৌধুরী, যুগ্ম সম্পাদক রাহেলা জেরিন কানন, রুবি চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মোসাম্মৎ সায়মা বেগম, সাহানা বেগম, হাসিনা রহমান হেনা, ফারজানা বেগম ডালিয়া, শামীমা চৌধুরী, সিমু বেগম, শিরিনা বেগম, তানিয়া সুলতানা, খাদিজা বেগম, শিরিন বেগম প্রমুখ।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More



Comments are Closed