ঢাকায় আইকনিক টাওয়ার হচ্ছেনা!
আহমেদ বকুল, যাদবপুর, কলকাতা থেকে ফিরে: বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের অন্যতম কেপিসি গ্রুপের চেয়ারম্যান ডাঃ কালী প্রদীপ চৌধুরী হতাশ! যে স্বপ্ন নিয়ে তিনি ঢাকায় ১৪২ তলা আইকনিক টাওয়ার নির্মাণের লক্ষ্যে বাংলাদেশে গত চার বছরে ৪৭ বার এসেছেন সেই প্রকল্প ভেস্তে গেছে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দফায় দফায় বৈঠক করেছেন সরকারের ডাকসাইটে মন্ত্রীদের সাথে। সরকারের পুরো ইচ্ছে থাকা সত্বেও অদৃশ্য কারণে আইকনিক টাওয়ার নির্মাণ হচ্ছেনা!
গত মঙ্গলবার (৯ জানুয়ারী) যাদবপুর-কলকাতায় কেপিসি মেডিকেল কলেজ ও হসপিটালে কেপিসি গ্রুপের চেয়ারম্যানের কার্যালয়ে সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুলের সাথে মতবিনিময় কালে কালী প্রদীপ চৌধুরী আইকনিক টাওয়ার নির্মাণ না হওয়ার বিষয়টি অবহিত করেন।
এসময় তাকে খুব হতাশ ও বিমর্ষ লাগছিল! কেন একাজ হচ্ছেনা- এধরনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন- কারন এক সময় প্রকাশ হবে, আপাতত আইকনিক টাওয়ার নির্মাণ হচ্ছেনা এটাই সত্য!
তিনি বলেন- বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি কেউ থামিয়ে রাখতে পারবেনা। এই দেশ আমার জন্মভূমি। দেশের জন্য কিছু করার মানসিকতা নিয়ে বারবার আমেরিকা থেকে আসছি ; ভবিষতেও আসব। চায়না, সিঙ্গাপুরসহ পৃথিবীর অনেক দেশে আমার প্রতিষ্ঠানের নির্মিত অনেক চিত্তাকর্ষক টাওয়ার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি চেয়েছিলাম বাংলাদেশে এমন একটি টাওয়ার নির্মাণ করব যা বিশ্বে বাংলাদেশকে এনে দেবে অন্য এক পরিচিতি, কিন্ত হলোনা!
কালী প্রদীপ চৌধুরী তার জনম মাটি সিলেটের ঢাকাদক্ষিণে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার উদ্যোগ নিলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি ও জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন তাকে পূর্ণাঙ্গ সহযােগীতা প্রদানের জন্য এগিয়ে আসেন। এনিয়ে সিলেটে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। কিন্ত এ পরিকল্পনাটিও বাস্তবে কােন রুপ নেয়নি। এব্যপারে কালী প্রদীপ চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তার কষ্ঠে তীব্র হতাশার সুর বেজে উঠে! কী যেন এক অদৃশ্য কারনে এদেশে তার পরিকল্পনাধিন ম্যাগাকাজগুলো আটকে যাচ্ছে!
গেল সপ্তাহেও তিনি বাংলাদেশে তিন চার দিন থেকে একজন মন্ত্রীর সাথে বৈঠক করেছেন। তারপরও এসব ম্যাগাপ্রজেক্টের কােন সুরাহা হচ্ছেনা।
৪৭ বার আমেরিকা থেকে বাংলাদেশে এসে তিনি আর্থিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। কখনো আশা কখনো হতাশা তাকে গ্রাস করছে!
দেশে এধরণের বড় উদ্যোক্তাদের বিনিয়ােগ করার পরিবেশ সুসংহত করা জরুরী বলে অভিজ্ঞ মহল মনে করেন।
Related News
পাখির কলকাকলিতে মুখর নাজিরপাড়া, ১৫ বছর ধরে অতিথিদের মিলনমেলা
Manual8 Ad Code মো. সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি,পঞ্চগড়: ভোরের আলো ফুটতেই শুরু হয় পাখিদেরRead More
ঐতিহ্যের অনন্য নিদর্শন ৮শ বছরের পুরাতন সেতু
Manual3 Ad Code শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার কাউন্টিরRead More



Comments are Closed