কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী ও তাহের বাহিনীর প্রধান আবু তাহের (২৮) নিহত হয়েছেন। এ সময় ডিবির একজন এসআইসহ ৩ জন আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তলসহ কিছু দেশীয় অস্ত্র।
ডিবির এসআই সহিদুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার সদর উপজেলার আলেখারচর সাবুরিয়া সিএনজি পাম্পের পেছনে গোমতি নদীর প্রতিরক্ষা বাঁধে এ ঘটনা ঘটে।
নিহত সন্ত্রাসী আবু তাহের নগরীর সংরাইশ এলাকার আবুল খায়েরের ছেলে।
« সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশি নিহত (Previous News)
(Next News) সাত বছরেও মেলেনি ফেলানী হত্যার ন্যায়বিচার »
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed