Main Menu

নীলফামারীতে স্মাট কার্ড বিতরণ শুরু রোববার

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: আগামীকাল রোববার (৭ জানুয়ারী) থেকে নীলফামারীতে স্মাট কার্ড বিতরণ শুরু হবে। সকালে জেলা শহরের পুলিশ লাইন্স একাডেমিতে দেশের কৃতি ব্যক্তিত্ব সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি এ স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠনিক উদ্ধোধন করবেন; যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
আপাতত নীলফামারী সদর উপজেলার ১টি পৌরসভা এবং ১৫টি ইউনিয়নের মোট ২ লাখ ৮০ হাজার ৩৮৩ জনকে স্মাট কার্ড দেয়া হবে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।
সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৭ জানুয়ারী থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নীলফামারী পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
ইউনিয়নগুলোর মধ্যে- চওড়াবড়গাছা ও গোড়গ্রাম ইউনিয়নে ২১ থেকে ৩০ জানুযারী, পলাশবাড়ি ইউনিয়ন– ১ থেকে ৮ ফেব্রুয়ারী, খোকশাবাড়ি ইউনিয়ন– ১ থেকে ১১ ফেব্রুয়ারি, টুপামারী ইউনিয়ন– ১১ থেকে ২২ ফেব্রুয়ারী, রামনগর ইউনিয়ন– ১৩ থেকে ২২ ফেব্রুয়ারী, কচুকাটা ও পঞ্চপুকুর ইউনিয়ন– ২৪ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, ইটাখোলা ও কুন্দপুকুর ইউনিয়ন– ৬ থেকে ১৫ মার্চ, সোনারায় ও সংগলশী ইউনিয়ন– ১৮ থেকে ২৮ মার্চ, চড়াইখোলা ও চাপড়া সরমজানী ইউনিয়ন– ২৯ মার্চ থেকে ৮ এপ্রিল, লক্ষ্মীচাপ ইউনিয়ন– ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ করা হবে।
নীলফামারী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুজ্জামান জানান, স্মাট কার্ড নিতে পুরাতন ভোটারদের আইডি কার্ড সঙ্গে আনতে হবে। ২০১৪-২০১৫ সালের নতুন ভোটারদের ক্ষেত্রে নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ করা হবে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed