মৌলভীবাজারের তিন উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় ১৮ ঘন্টা গ্যাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
এতে মৌলভীবাজার জেলা শহরসহ তিনটি উপজেলার আবাসিক ও অনাবাসিকের শতশত গ্রাহক চরম বিপাকে পড়েছেন।
আজ শনিবার বেলা ২টা থেকে পরদিন রবিবার ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে গত ৩ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে মৌলভীবাজার জেলা শহর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ব্যাপারে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল মান্নান জানান, জরুরি গ্যাস লাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার বেলা ২টা থেকে পরদিন রবিবার ভোর ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। কারিগরি কারণে গ্যাস সরবরাহের সময় সূচির হ্রাস-বৃদ্ধি হতে পারে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed