Main Menu

শৈত্যপ্রবাহ থাকবে আরো ৩ দিন

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীসহ সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এটি আরো কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ শনিবার (৬ জানুয়ারি) সকালে সাংবাদিকদের বলেন, ‘সারাদেশে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। এটি আরো দু’তিন দিন অব্যাহত থাকবে। আগামী মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, শ্রীমঙ্গলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। এটি আশপাশের আরো এলাকায় বিস্তৃত হতে পারে। ফলে শনিবার দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না।

আবহাওয়াবিদ আবুল কালাম আজাদ আরও বলেন, ‘দু’তিন দিন পর তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশা কমবে না।’

মাসব্যাপী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ এবং অন্যত্র ১-২টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে সার্বিকভাবে এ মাসের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

Share





Related News

Comments are Closed