দিন দিন পাখি শুন্য হয়ে পড়ছে জাবি
আসিফ, জাবি প্রতিনিধি: প্রতিবছর শীত কালে খাদ্যের সংকটের কারণে সুদূর সাইবেরিয়া ও অন্যান্য শীত প্রধান দেশ থেকে পাখি বাংলাদেশের হাওড় অঞ্চল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুটে আসে।
কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভীড়, গাড়ির হর্ণ, কোলাহলের ফলে ক্যাম্পাসে পাখি কমে যাচ্ছে। এছাড়া কিছু অসাধু ইভেন্ট অর্গানাইজার ক্যাম্পাসে পাখি দেখতে আসার ইভেন্ট খুলেছে । আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় হ্যালো আড্ডা নামে একটি ট্যুর কোম্পানি জাবি ক্যাম্পাসে ট্যুর করতে আসে। তারা তাদের সাথে উচ্চ ক্ষমতাসম্পন্ন পোর্টেবল সাউন্ড সিস্টেম নিয়ে এসে শব্দ দূষণ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে তারা ক্যাম্পাস থেকে চলে যায়।
১৯৮৬ সালে সর্ব প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি দেখা যায়। এখন পর্যন্ত ক্যাম্পাসে ১৯৫ প্রজাতির পাখি দেখা গেছে। এর মধ্যে পরিযায়ি পাখি ৬৯ প্রজাতির। বাকি সব দেশীয় পাখি। গত বছর ক্যাম্পাসে ৫ প্রজাতির জলজসহ মোট ৪৭ প্রজাতির অতিথি পাখি এসেছে। এর মধ্যে পাতারি, চিতাটুপি, সরাল, জলপিপি, গার্গেনি, মুরগ্যাধি, মানিকজোড়, নাকতা, কলাই, ফ্লাইপেচার, পিচার্ড, কোম্বডাক, লাল গুড়গুটি অন্যতম। তবে এ বছর এখন পর্যন্ত মাত্র ২ প্রজাতির জলজ অতিথি পাখি এসেছে।
এসব পাখিরা প্রতিবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর সংলগ্ন লেক, রেজিস্ট্রার ভবনের সামনের লেক, সুইমিং পুল সংলগ্ন লেক এবং ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের ভেতরের লেকে বেশি আসে। কিন্তু এবছর শারীরিক শিক্ষা কার্যালয়সংলগ্ন জলাশয়ে কিছু পাখি থাকলেও প্রায় ৩ সপ্তাহ ধরে পাখি দেখা যাচ্ছেনা।
শিক্ষক-শিক্ষার্থীদের সকলের কাছে পরামর্শ তারা যেন পাখি দেখার প্রতি সহনশীল হন, না হলে অচিরেই জাবি ক্যাম্পাস পাখি শুন্য হয়ে পড়বে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed