জগন্নাথপুরে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল সমাবেশ
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পাল্টাপাল্টি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার উপজেলা বিএনপির নেতাকর্মীরা ‘গনতন্ত্র হত্যা’ দিবস ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘গনতন্ত্রের বিজয়’ দিবস উপলক্ষে এ মিছিল সমাবেশ করে। তবে, কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সকাল ১০টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ‘গনতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে পৌর শহরের ইকড়ছই এলাকার জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে কালো পতাকা মিছিল বের করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করে। জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমেদের পরিচালনার অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ, আব্দুস সোবহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী সুহেল আমীন, সেচ্ছাসেবক সম্পাদক রিপন মিয়া, প্রশিক্ষণ সম্পাদক শামসুল ইসলাম রানা, শিপন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদল নেতা সৈয়দ ইসহাক আহমদ, রাসেল বক্স, জাকির হোসেন, জহিরুল ইসলাম লেবু, সৈয়দ মিজান আহমদ, সেলিম আহমদ, মাহবুব আহমদ, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদল নেতা শামীম আহমদ, বেলাল আহমদ, তারেক আহমদ, সাদেক আহমদ, উপজেলা ছাত্রদল নেতা নাসিম আহমদ রুহেল, নুরুল আমীন, মামুনুর রশীদ, আল আমীন, সৈয়দ জাবির, সাইফুল ইসলাম জাবেদ, জুনেদ আহমদ, মিফতাউল তালুকদার, পৌর ছাত্রদল নেতা তোফায়েল আহমদ, কলেজ ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ, শাওন আহমদ, তুহিন আহমদ প্রমূখ।
এ সময় কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান, মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হাজী সুহেল খান টুনু, উপজেলা যুবদল নেতা ইউসুফ মিয়া, উপজেলা ছাত্রদল নেতা শেখ মামুন হোসেন, পারভেজ তালুকদার, মিজানুর রহমান মিজান, জাহেদ আহমদ, আজমত মিয়া, জাকারিয়া হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আ.লীগের র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা আ.লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিজয় র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য উপজেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ সাবির মিয়ার সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ পীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আ.লীগ নেতা কলকলিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, উপজেলা আ.লীগের সাবেক শিক্ষা সম্পাদক তাজ উদ্দিন আহমদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
এ সময় সামাদ আজাদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহিন তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র-২ ও যুবলীগ নেতা সুহেল আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী আকমল হোসেন, আমিনুল ইসলাম, জিয়াউর রহমান, উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, কয়েছ মিয়া, দিপক দাস, ফারুক আলী, শামসুল হক, শামীম মিয়া, যুবলীগ নেতা সেলিম মিয়া, আনহার মিয়া, আনা মিয়া, আক্তার হোসেন, ছাত্রলীগ নেতা তৈয়বুর রহমান সিতু, শাহিন মিয়া সুমন, আল আমিন, রায়হান তালুকদার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed