সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে বিভাগীয় নগরী সিলেটে মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে কোন এলাকায় তারা মিছিল করেছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার এ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মাওলানা সোহেল আহমদম, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, জামায়াত নেতা হাফিজ মশাহিদ আহমদ, মু. আজিজুল ইসলাম, শাহেদ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি নজরুল ইসলাম ও সেক্রেটারী ফরিদ আহমদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed