গৃহবধূর চুল কেটে নির্যাতনের ঘটনায় শ্বশুর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে যৌতুকের দাবিতে গৃহবধূ অথরা আক্তার সুমির মাথার চুল ও ভ্রু কেটে দেওয়ার পর সিগারেটের অগুনে ছ্যাঁকা দেয়ার ঘটনায় শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে রায়পুরা থানা পুলিশ।
নির্যাতিতার পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের কিছুদিন পর থেকে সুমির স্বামী কবির মিয়া যৌতুকের জন্য তার উপর নির্যাতন শুরু করেন। বিভিন্ন অজুহাতে যৌতুক এনে দেয়ার জন্য সুমিকে চাপ প্রয়োগ করতে থাকে। যৌতুক এনে দিতে অস্বীকার করলেই তার উপর নেমে আসে নির্যাতন।
সম্প্রতি কবির মিয়া বাড়ীতে একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। ঘর নির্মাণ করার জন্য তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুক এতে দিতে অস্বীকার করলে গত শনিবার বিকেলে সুমিকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে কাঁচি এনে তার মাথার চুল কেটে দেন।
পরে তার দেবর চোখের ভ্রু কেটে দেন। এসময় তার শ্বশুর হাসেম মিয়ার হাতে থাকা সিগেরেট দিয়ে সুমির দুই হাতে ছ্যাঁকা দেয়। স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবর মিলে সুমির উপর নির্যাতন করেন। এক পর্যায়ে সুমী অজ্ঞান হয়ে পড়েন।
খবর পেয়ে তার বাবার বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ ৫ জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা দায়েল করেন নির্যাতিতা সুমি।
রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, নির্যাতনের ঘটনায় নির্যাতিতার শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed