Main Menu

গোলাপগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত প্রিয়াংকা (২৫) উপজেলার ঢাকাদক্ষিণ এলাকার দত্তরাইল গ্রামের অনুপ দেব’র স্ত্রী।

পুলিশ জানায়, নিহতের পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে। লাশটি ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা্ একেএম ফজলুল হক শিবলি জানান, গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed