নিহত ছাত্রদল নেতা শিমুর জানাজায় নেতাকর্মীদের ঢল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পহেলা জানুয়ারী প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সিলেটে দুর্বৃক্তদের ছুরিকাঘাতে নিহত মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমুর জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার আসরের নামাজের পর নগরীর শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা সম্পন্ন হয়।
জানাজায় সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগরের সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী অংশগ্রহণ করেন।
এছাড়া বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন শ্রেণীর বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।
শিমুর পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন রাত ৮টায় তার দাফন সম্পন্ন হবে।
প্রসঙ্গত, ১ জানুয়ারী সোমবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার সামনে থাকা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে আবুল হাসনাত শিমুর বুকে ছুরিকাঘাত করা হয়। সাথে সাথে তাকে ওসমানী হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শিমু শহরতলীর বালুচর এলাকার আরামবাগের ২২ নম্বর বাসার আব্দুল আজিজের ছেলে।
Related News
মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্নRead More
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More



Comments are Closed