Main Menu

আজ ব্যাংক বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাংক হলিডে উপলক্ষে আজ রোববার দেশের সব ব্যাংকে যাবতীয় লেনদেন বন্ধ থাকবে। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকসহ অন্যান্য ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

সূত্রে জানা গেছে, আজ রোববার (৩১ ডিসেম্বর) ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। এ কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়। এদিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম হয় না।

Share





Related News

Comments are Closed