কমলগঞ্জে মিনি ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্টিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক কল্যাণ ইউনিয়ন রেজি নং চট্ট ২৩৬৮ অন্তর্ভূক্ত কমলগঞ্জ উপজেলার ১নং মুন্সীবাজার শাখা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে মিনি ফুটবল টুর্ণামেন্ট-২০১৭ এর সমাপনী খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইন্যাল খেলায় খেলোয়াড় কল্যাণ সমিতি রামেশ্বরপুর ১-০ গোলে পশ্চিম সিদ্ধেশ্বরপুর একাদশকে পরাজিত করে।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান মুন্সীবাজার শাখার সভাপতি সফাত মিয়ার সভাপতিত্বে ও সালমান বক্স এর পরিচালনায় উপস্থিত ছিলেন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য হামিদুল হক চৌধুরী বাবর, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, মুন্সীবাজারের ব্যবসায়ী মিজানুর রহমান তরফদার, মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক কল্যাণ ইউনিয়ন এর সভাপতি অকিব আলী, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাবলু আহমদ, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, মুন্সীবাজার শাখার সহসভাপতি জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা সদস্য, তপু ধন দেবনাথ রাখাল, মুন্সীবাজার শাখার সাধারণ সম্পাদক সায়েল আহমদ, মিলন, নিকুঞ্জ, অজিত, গোবিন্দ, জফর, আনসার, বাবুল, মোস্তফা, আজগর, সমর, সিকন্দর প্রমুখ।
খেলা পরিচালনা করেন সাকের আহমেদ তরফতার এপু, লেফরী মেহিদী হাসান মুরাদ, প্রধান ধারাভাষ্যকার সালমান বক্স।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর মিনি ফুটবল টুর্ণামেন্ট প্রধান অতিথি হিসাবে শুভ উদ্বোধন করেন মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনেল আহমেদ তরফদার।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual6 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual5 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed