বিশ্বনাথে সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে আফরোজ আলী (৩৫) নামের এক সবজি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর (রামাইচক) গ্রামের মৃত ফয়েজ আলীর ছেলে। রোববার দুপুরে নিজ বাড়ির পার্শ্ববর্তী বাশ ঝাড় থেকে আফরোজ আলী লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এর কোন কারণ জানা যায়নি।
জানা গেছে, নিহত আফরোজ আলী ছিলেন একজন সবজি ব্যবসায়ী। গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে বের হন। রোববার ভোর বেলায় তার বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ের মধ্যে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান আফরোজ আলীর মা ময়তুন বেগম। পরে তিনি এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed