৩ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার গভীর রাতে রাজশাহীর মাঝারদিয়াড় সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
রাজশাহী-১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ জানান, চোরাকারবারিদের তাড়া করে সীমান্তের জিরোলাইন অতিক্রম করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়লে ৩ বিএসএফ সদস্যকে আটক করা হয়।
আটক বিএসএফ জওয়ানদের রাজশাহীর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়িতে রাখা হয়েছে।
জানা গেছে, রাতে বিএসএফ সদস্যরা মাঝারদিয়াড় সীমান্তের কাছে টহল দিচ্ছিলেন। একই সময়ে বিজিবি সদস্যরাও টহল দিচ্ছিলেন। এ সময় একদল চোরাকারবারি ভারতের ভেতরে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে।
একপর্যায়ে তারা সীমান্তের জিরোলাইন অতিক্রম করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন এ সময় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিজিবি সদস্যরা তিন বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এসময় বিএসএফের আরও কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ জানান, গভীর রাতে কুয়াশার মধ্যে পথ ভুল করে বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েছিল। এরা সবাই ভারতের মুর্শিদাবাদ সীমান্তের হাড়ূডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্য।
ইতিমধ্যে বিএসএফের ৮৪ ব্যাটালিয়নের কমান্ডারকে অবহিত করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হবে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed