Main Menu

৩৮তম বিসিএসের সিলেট বিভাগের আসন বিন্যাস

বৈশাখী নিউজ ডেস্ক: ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

আসন বিন্যাস অনুসারে সিলেট শহরের ১১টি হলসহ দেশের বিভাগীয় শহরগুলোর ২৮৩ হলে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে: (http://www.bpsc.gov.bd/)। পিএসসি জানিয়েছে, এ বছর ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছেন। এ প্রার্থীরাই প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন।

সিলেটের আসন বিন্যাস-
২৩৮. এমসি কলেজ, সিলেট- রেজিস্ট্রেশন নম্বর ৬০০০০১ থেকে ৬০২৮২৭ (সর্বমোট-২৮২২ জন)
২৩৯. মদন মোহন কলেজ, সিলেট- রেজিস্ট্রেশন নম্বর ৬০২৮২৮ থেকে ৬০৪৪২৮ (সর্বমোট-১৬০০ জন)
২৪০. ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, সিলেট- রেজিস্ট্রেশন নম্বর ৬০৪৪২৯ থেকে ৬০৫৭৫৭ (সর্বমোট-১৩২৮ জন)
২৪১. সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট- রেজিস্ট্রেশন নম্বর ৬০৫৭৫৮ থেকে ৬০৭০১২ (সর্বমোট-১২৫০ জন)
২৪২. সিলেট সরকারি কলেজ, সিলেট- রেজিস্ট্রেশন নম্বর বাংলা ভার্সন: ৬০৭০১৩ থেকে ৬০৮১৮৪ (সর্বমোট-১১৬৯ জন)/ ইংরেজি ভার্সন: ৬০০৯৯৯-৬১৩৮৯৯ (সর্বমোট-৩১ জন)
২৪৩. সিলেট সরকারি মডেল স্কুল ও কলেজ, সিলেট- রেজিস্ট্রেশন নম্বর ৬০৮১৮৫ থেকে ৬০৯০৮৬ (সর্বমোট-১১০০ জন)
২৪৪. শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল ও কলেজ, সিলেট- রেজিস্ট্রেশন নম্বর ৬০৯০৮৭ থেকে ৬১০৩৩৮ (সর্বমোট-১০৫০ জন)
২৪৫. সিলেট সরকারি পাইলট, সিলেট- রেজিস্ট্রেশন নম্বর ৬১০৩৩৯ থেকে ৬১১৩৩৯ (সর্বমোট-১০০০ জন)
২৪৬. সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট- রেজিস্ট্রেশন নম্বর ৬১১৩৪০ থেকে ৬১২২৯৩ (সর্বমোট-৯৫০ জন)
২৪৭. আম্বরখানা গার্লস স্কুল ও কলেজ, সিলেট- রেজিস্ট্রেশন নম্বর ৬১২২৯৪ থেকে ৬১৩২১৭ (সর্বমোট-৯০০ জন)
২৪৮. দি এইডেড স্কুল, সিলেট- রেজিস্ট্রেশন নম্বর ৬১৩২১৮ থেকে ৬১৩৯৯৯ (সর্বমোট-৭০২ জন)

এই বিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ির ব্যবহার নিষিদ্ধ করেছে পিএসসি। কোনো পরীক্ষার্থীর কাছে এগুলো পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করাসহ ভবিষ্যতে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক গৃহীত সব ধরণের নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে। পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। তবে সময় জানার জন্য পরীক্ষার হলে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, পরীক্ষার্থীকে সকাল সাড়ে ৮ টা থেকে ৯ টা ২৫-এর মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এ সময়ের পর কোন পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেয়া হবেনা।

পিএসসি সূত্র অনুসারে, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

এদিকে, প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন ফাঁসসহ সব প্রকার অনিয়ম এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বসানো হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে গোয়েন্দা, পুলিশ ও র‌্যাবের তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোথাও কোনো অনিয়ম ধরা পরলে ঘটনাস্থলে মেজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধীকে শাস্তি দেয়া হবে। এছাড়া দেশের প্রতিটি কেন্দ্রে পিএসসি নিজস্ব টাকায় দুটি করে মেটাল ডিটেক্টর সরবরাহ করছে। প্রতিটি পরীক্ষার হলে একটি করে ঘড়ি কিনে দেয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed