পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৪
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও অপর ৪জন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টায় খোলাহাটি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অটো পার্বতীপুর-বদরগঞ্জ মহাসড়কের চান্ডের ডাঙ্গা এলাকায় পৌছালে পার্বতীপুর থেকে রংপুর অভিমুখে ছেড়ে যাওয়া প্রান মিল্ক ভিাটার একটি ট্যাংকারের (ঢাকা মেট্রো ঢ-১১০১৪০) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মনতাজ উদ্দীন (৬০) নামের এক অটো যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪জন। তাদেরকে স্থানীয় ল্যাম্ব হাসপাতলে ভর্তি করা হয়েছে। নিহত মনতাজ উদ্দীন পূর্ব হুগলীপাড়ার সরদার পাড়া গ্রামের মৃত আঃ আজীজের পুত্র।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed