সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ২৩ ডিসেম্বর শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (দ্বিতীয় রাউন্ড) পালন করা হচ্ছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের ১টি নীল রঙের এবং ১২ থেকে ১৫ মাস বয়সি শিশুদের ১টি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ১৯৭৩ সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে।
চিকিৎসকরা জানান, ভিটামিন এ মানবদেহে তৈরি হয় না। এটি খাওয়ার মাধ্যমে শরীরের চাহিদা মেটায়। ভিটামিন এ এর অভাবে রাতকানা, রক্তশূন্যতা, শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত ও ত্বক মলিন হয়ে যায়। সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী, বছরে দুই বার ভিটামিন এ এর অভাব পূরণে সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়। সূত্র: বাসস।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed