কানাইঘাটে পুলিশের সাথে গোলাগুলির ঘটনায় মামলা, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে পুলিশের সাথে গোলাগুলি ও সরকারি কাজে বাধা দানের অভিযোগে পুলিশ বাদী হয়ে শুক্রবার ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এর মধ্যে ৯ জন এজাহারনামীয় এবং ১২/১৩ জন অজ্ঞাতনামা আসামী। কানাইঘাট থানার এস আই কাওসার বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার শামসুল আলম সরকার।
তিনি জানান, পুলিশের সাথে গোলাগুলিতে নিহত ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হাবিবুর রহমান ওরফে হরু হুনার ময়না তদন্ত শুক্রবার ওসমানী মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হয়। ময়না তদন্তশেষে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, ঘটনার পর পরই শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আশিক উদ্দিন (২৫) নামের এক যুবককে আটক করেছে। পুলিশ নিহত হাবিবুর রহমানের বাড়ি থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে। আটক আশিক উদ্দিন এ ঘটনার সন্দেহভাজন আসামী বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সাতবাঁক ইউপির চরিপাড়া মাঝরডি গ্রামে পুলিশ আসামী ধরতে গেলে আসামী পক্ষের লোকজন পুলিশকে বাঁধা দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই ডাকাতি মামলার ওয়ারেন্টি আসামী হাবিবুর রহমান মারা যান। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed