বিডি ক্লিন সিলেট’র প্রথম মিলনমেলা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বিডি ক্লিন সিলেট এর প্রথম মিলনমেলা শুক্রবার বিকেলে নগরীর শাহী ইদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিলনমেলায় ভলান্টিয়ার রেজিস্ট্রেশন এবং বিডি ক্লিন-সিলেট এর সদস্যদের মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন বিডি ক্লিন- সিলেট এর বিভাগীয় সমন্বয়ক যুবায়ের সাইফুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য আবুল আহাদ তারেক, সিনিয়র সদস্য মাহবুব আহমেদ, সিনিয়র সদস্য মো. আরিফুর রহমান, টীমলিডার- রাসেল মিয়া, জাহিদুল আবেদীন সাজন সহ সকল সদস্যবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বিডি ক্লিন – সিলেট এর সর্ব কনিষ্ঠতম (ছয় বছর বয়সী) ডেডিকেটেড স্বেচ্ছাসেবী ওয়ালী-উল্লাহ মোহাম্মদ আবিদ।
“পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই শ্লোগানকে সামনে রেখে এক ঝাক তরুণ ঝাড়ু হাতে নেমে পড়েছে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।
যত্রতত্র ময়লা-আবর্জনা ছুড়ে ফেলার মানসিকতা বা অভ্যাস পরিবর্তনের জন্য ডাস্টবিন ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই বিডি ক্লিন এর মূল লক্ষ্য।
বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে অন্যতম পরিচ্ছন্ন রাষ্ট্রের মর্যাদা স্থাপন সহ বাংলাদেশের প্রতিটি নাগরিককে বিশ্বব্যাপী আদর্শবান সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করাই বিডি ক্লিন এর প্রধানতম বৈশিষ্ট্য।
বিডি ক্লিন কর্তৃক নির্ধারিত প্রতি সপ্তাহের একদিন শুক্রবার কোনও একটি নির্দিষ্ট এলাকা বাছাইপূর্বক উক্ত এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ সরাসরি বা মাইকিংয়ের মাধ্যমে আশেপাশের দোকানী ও সাধারণ জনগনকে যত্রতত্র আবর্জনা না ফেলা বিষয়ক সচেতনতা এবং ডাস্টবিন ব্যবহারে পরামর্শ প্রদান করা হবে।
এছাড়াও উপস্থিত সকল স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে একটি গ্রুপছবি ও শপথবাক্য পাঠের মাধ্যমে শুরু হয় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রম।
বিডি ক্লিন- সিলেট এর ভলান্টিয়ার রেজিস্ট্রেশন চলছে।
আপনি আপনার পরবর্তী প্রজন্ম কে যদি একটি সুন্দর পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ উপহার দিতে চান তাহলে রেজিস্ট্রেশন করে যুক্ত হোন।
যোগাযোগঃ বিভাগীয় সমন্বয়ক- যুবায়ের সাইফুল্লাহ, মোবাইল ০১৭৭১৮৫৪৮৪০।
FB ID: www.facebook.com/jubaer.Adonis
FB Page: www.facebook.com/bdcleansylhet
Email: bdcleansylhet@Yahoo.com
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed