Main Menu

জয়পুরহাটে যুবলীগ নেতার বাড়িতে আগুন

মোঃ অালী হাসান, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা ইউনিয়ন যুবলীগ নেতার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আইয়ূব হোসেন মিঠুর চক জয়কৃষ্ণপুর গ্রামের বাড়িতে শুক্রবার ভোরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে তার বাড়ির তিনটি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত যুবলীগ নেতা মিঠু আরো অভিযোগ করেন, প্রতিদিনের মত ৃহস্পতিবার রাতে পরিবার পরিজন নিয়ে তারা ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোর রাতে বাড়িতে ধরিয়ে দেয়া আগুন দেখে প্রতিবেশীরা চিৎকার দিয়ে ডাকাডাকি করলে কোনরকমে ঘর থেকে বেরিয়ে আসি।
খবর পেয়ে জয়পুরহাট থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে। জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে তার বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হয়েছে বলে জানান ওই যুবলীগ নেতা।
জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, ভোরে ওই যুবলীগ নেতার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed