বিশ্বনাথে ছাত্র জমিয়তের মিছিল ও সমাবেশ
বিশ্বনাথ প্রতিনিধি: জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী ঘোষণার প্রতিবাদে বিশ্বনাথ উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা উপজেলা সদরের নতুন বাজারস্থ গোলচত্তর এলাকা থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর ওপর সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ শাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুর রহমান মিলাদের পরিচালনায় বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা আবদুল মান্নান, মাওলানা শাহিদুল ইসলাম, যুব জমিয়ত বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, ছাত্রজমিয়ত বিশ্বনাথ উপজেলা শাখার সহ-সভাপতি হাসান বিন ফাহিম, মাওলানা হিফজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাঈদ।
এসময় হাফিজ শাহ জাহান, হিফজুর রহমান জামিল, রায়হান আহমদ, মুক্তার আহমদ, ইমরান আহমদ, আবু ইউসুফ, নোমান আহমদ, মনির আহমদ, শামছুল ইসলামসহ বিপুল ছাত্রজমিয়তের নেতৃবৃন্দ ও সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed