Main Menu

সিলেটে আল হারামাইন হাসপাতালের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

বৈশাখী নিউজ ২৪ ডটকম:  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, চিকিৎসাসেবা মানবসেবার গুরুত্বপূর্ণ অধ্যায়। আদিকাল থেকেই এ সেবার দাম অত্যন্ত বেশি। কারণ এতে মানুষের জীবন-মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট। আল হারামাইন হাসপাতালের যাত্রা শুরু হয়েছে মানবকল্যাণে।
অর্থমন্ত্রী বৃহস্পতিবার রাতে নগরীর সোবহানীঘাটে আল হারামাইন হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, আল হারামাইন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান সুগন্ধি ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ মানবসেবায় বিনিয়োগ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত হাসপাতালটির সেবার মান ও পরিচ্ছন্নতা আগামী বছরেও অটুটু থাকবে এবং মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
অর্থমন্ত্রী আরো বলেন, দেশের সম্পদের তুলনায় স্বাস্থ্যখাত এগিয়ে আছে। সময়ের পরিবর্তনের সাথে এ খাতে উচ্চমানের সেবার প্রয়োজন রয়েছে। তবে, এখনও আমরা পিছিয়ে রয়েছি। ৩ কোটি মানুষ চরম দারিদ্র্যে ভুগছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, সিলেটবাসীর স্বাস্থ্য সেবার উন্নয়নে মাহতাবুর রহমানের উদ্যোগ প্রশংসনীয়। স্বাস্থ্যসেবা খাতে বেসরকারি বিনিয়োগ আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা: জাহিদ মালিক বলেন, বর্তমান সরকার বেসরকারি খাতে স্বাস্থ্যসেবার উন্নয়নে আন্তরিক। সরকারি খাতে ১ লাখ ২৫ হজার বেড তৈরি হয়েছে। প্রতিমন্ত্রী স্বাস্থ্যখাতে প্রবাসী বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। দেশে বছরে ১৫ বিলিয়ন ডলার প্রবাসী বিনিয়োগ হয়ে থাকে বলেও উল্লেখ করেন তিনি। আল হারামাইন হাসপাতালের স্বাস্থ্যসেবা সারা দেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আল হারামাইন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: এহসানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আল হারামাইন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান বলেন, সিলেটবাসীর আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই তাদের এ প্রয়াস। তিনি এ ব্যাপারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ডা: জোবায়ের ও ডা: তানজিনা ইব্রাহীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী মুসতাক আহমেদ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দের হাতে ক্রেস্ট তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।
২৫০ শয্যার অত্যাধুনিক এই হাসপাতাল নির্মাণের পর থেকে বেশ কয়েকমাস যাবত সেবাদান কার্যক্রম চালালেও উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।
এদিকে, আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সিলেটের আল-হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড Business initiative Direction (BID) Award লাভ করেছে। স্পেন ভিত্তিক ব্যবসায়ী সংস্থা সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত world quality Commitment Award প্রদান অনুষ্ঠানে অ্যাওয়ার্ড গ্রহন করেন আল-হারামাইন গ্রæপের চেয়ারম্যান মাহতাবুর রহমান। ব্যবসায়ীক ক্ষেত্রে নেতৃস্থানীয়, দক্ষ ও মানসম্পন্ন উদ্যোক্তাদের এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গত ৬ নভেম্বর হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
অত্যাধুনিক প্রযুক্তি আর উন্নত সেবার প্রয়াস নিয়ে সিলেটে যাত্রা শুরু করল আল-হারামাইন হাসপাতাল। নগরের সোবহানিঘাট এলাকায় বিশ্বমানের এ হাসপাতাল সোমবার থেকে তাদের সেবার দোয়ার খুলেছে সিলেটবাসির জন্য। সর্বাধুনিক প্রযুক্তির ও সর্বোত্তম সেবার অঙ্গীকার নিয়ে আড়াইশ’ শয্যার এ হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বৃহস্পতিবার রাতে। এর আগে ২৩ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারী পর্যন্ত সপ্তাহব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দেয় প্রতিষ্ঠানটি।
প্রায় তিনশ’ কোটি টাকা বিনিয়োগে সিলেটে চালু হলো পাঁচ তারকা মানের আল হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেড। সর্বাধুনিক প্রযুক্তির ও সর্বোত্তম সেবার অঙ্গীকার নিয়ে আড়াইশ’ শয্যার এ হাসপাতালটির উদ্বোধন হয় বৃহস্পতিবার রাতে
খ্যাতিয়ামান প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মাহতাবুর রহমান এই হাসপাতালটি গড়ে তুলেছেন। তিনি বলেন, আড়াইশ’ শয্যার এ হাসপাতালে চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিগুলো নিয়ে আসা হয়েছে। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ফিলিপাইন থেকে আনা হয়েছে অত্যাধুনিক এমআরআই ও সিটিস্ক্যান মেশিন। হাসপাতালে থাকছে বাংলাদেশের প্রথম ৬টি মডিউলার অপরাশেন থিয়েটার। দেশের প্রসিদ্ধ চিকিৎকরা ছাড়াও বিদেশী চিকিৎসকরাও এখানে চিকিৎসা সেবা প্রদান করবেন। তিনি বলেন, সিলেটের প্রথম পাঁচ তারকা মানের এই হাসপাতালে সর্বোত্তম সেবা নিশ্চিত করা হবে।
মাহতাবুর রহমান বিশ্ব নন্দিত পারফিউম ব্র্যান্ড আল হারামাইন পারফিউমস গ্রুপের কর্ণধার ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান। এছাড়া সিলেটের বিয়ানীবাজার হাসপাতালের ট্রাস্টি হিসেবেও রয়েছেন তিনি।
হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য ফোন নম্বর হচ্ছে ০৮২১-৭২৯৯৮১-৯ এবং ইমেইল : alharamainhospital@gmail.com

Share





Related News

Comments are Closed