Main Menu

রাজশাহীতে ট্রেন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

হাবিব জুয়েল, রাজশাহী থেকে: বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে থামলে মরদেহটি সবার নজরে আসে। রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
রাজশাহী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ময়দান আলী জানান, ট্রেনের ‘ঘ’ এবং ‘ঙ’ বগির বাইরের মাঝামাঝি স্থানের করিডরে মরদেহটি পড়ে ছিলো।
মরদেহটির সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়েছে।
ময়দান আলী আরও জানান, মরদেহের নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। তার পরনে ছিলো শার্ট ও লুঙ্গি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি বলা যাবে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed