শাপলা তুলতে গিয়ে হাসি ও খুশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ডোবার পানি থেকে শখের শাপলা ফুল তুলতে প্রাণ ঝরে গেল দুই যমজ বোনের। নিহত দুই বোনের নাম হাসি ও খুশি।
আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের উজ্জলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য মন্টু মিয়া জানান, ওই গ্রামের জহুরুল ইসলামের যমজ দুই মেয়ে শিশু সকালে বাড়ির পাশে খেলা করছিল। পরে আরও ২ শিশুসহ তারা পাশের ডোবাতে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে যায়।
এ সময় অন্য দুই শিশু বাড়িতে এসে খবর দেয়। স্বজনরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাহবুবুল আলম জানান, শিশু দুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। শিশু হাসি ও খুশির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed