Main Menu

সিলেটে উদ্ধার হওয়া লক্ষীপেঁচা বনবিভাগে হস্তান্তর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারে বৈদ্যুতিক ক্যাবলের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হওয়া একটি লক্ষীপেঁচাকে উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর করেছেন স্থানীয় ব্যবসায়ী নান্টু ঘোষ।
জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় জল্লারপার রোডের বৈদ্যুতিক তারের সাথে ধাক্কা লেগে লক্ষীপেঁচাটি মাটিতে পড়ে যায়। এ সময় জিন্দাবাজারের ভাই ভাই হোন্ডা সার্ভিস সেন্টারের স্বত্ত্বাধীকারী নান্টু ঘোষ আহত পেঁচাটিকে উদ্ধার করেন। তিনি বনবিভাগকে খবর দিয়ে আহত পেঁচাটিকে তাদের কাছে হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বনবিভাগের পক্ষে টাওন রেঞ্জ সহযোগী শফিকুল ইসলাম ও নিরাপত্তা প্রহরী বাচ্চু মিয়া, সাংবাদিক এইচ এম শহীদুল ইসলাম, দৈনিক সিলেটের মানচিত্র’র স্টাফ রিপোর্টার তুহিন আহমদ, সাংবাদিক মামুন পারভেজ, নাজির উদ্দিন হিমেল ও স্থানীয় ব্যবসায়ীরা।

Share





Related News

Comments are Closed