কমলগঞ্জে ভেজাল ঘি তৈরীর সামগ্রী ধ্বংস
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতেৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে ভেজাল ঘি তৈরীর দায়ে নগদ ২০ হাজার টাকা জরিমানা ও ভেজাল ঘি সহ লক্ষাধিক টাকা মূল্যের সামগ্রী ধ্বংস করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় শমশেরনগর বাজারের ইউপি রোডের ভাদাইর দেউল এলাকার শাহী ফুড প্রডাক্টস-এ এ অভিযান চলে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাদাইর দেউল এলাকার ইলিয়াছ মিয়ার মালিকানাধীন শাহী ফুড প্রডাক্টস-এ নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ অভিযানে সহায়তায় ছিল শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক অরুপ কুমার চৌধুরী ও উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযানকালে শাহী ফুড প্রডাক্টস-এর কারাখানা থেকে বিপুল পরিমাণের ভেজাল গাওয়া ঘি ও ঘি তৈরীর সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত প্রায় লক্ষাধিক টাকা মূল্যের সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভেজাল ঘি তৈরীর দায়ে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ধারায় নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী হাকিম ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকে ভেজাল ঘি তৈরীর দায়ে জরিমানাসহ লক্ষাধিক টাকা মূল্যের সামগ্রী ধ্বংসের সত্যতা নিশ্চিত করেন।
Related News
জুড়ীতে অটোরিকশাচালককে হত্যার অভিযোগ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়েRead More
মৌলভীবাজারে ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক তরুণী নিহত হয়েছেন। এRead More



Comments are Closed