ক্ষেতলালে কৃষক হত্যা মামলায় গ্রেফতার ১
মোঃ অালী হাসান, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তালশন গ্রামের কৃষক আব্দুল ওয়াদুদ (৪০) হত্যা মামলায় ইউসুফ আলী (৬৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার দুর্গাদহ বাজারের কান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি তালশন গ্রামে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কাওসার আলী জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৯ ডিসেম্বর সকালে প্রতিপক্ষের কোদালের কোপে নিহত হন কৃষক আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার চাচা আব্দুল হামিদ গুরুতর আহত অবস্থায় এখনো বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পরের দিন নিহতের ছোট ভাই আশেক আলী বাদী হয়ে তালশন গ্রামের ইউপি সদস্য গোলাম মোস্তফা, জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের কুতুব উদ্দীনের ছেলে আব্দুল আলীম, ইউসুফ আলী এবং তার তিন ছেলে ইয়াকুব আলী, তোজাম হোসেন ও তোয়াব হোসেনকে আসামি করে ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়ের করেন। অাসামী ইউসুফ আলীকে জেলহাজতে প্ররণ করা হয়েছে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed