৭০ দিন পর খোঁজ মিললো সাংবাদিক উৎপলের
বৈশাখী নিউজ ডেস্ক : ৭০ দিন আগে নিখোঁজ হয়ে যাওয়া সাংবাদিক উৎপল দাসের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার মধ্যরাতে স্বজনদের মোবাইল ফোনে তিনি জানান, রাত ১২টার দিকে কে বা কারা তাঁকে ভুলতা এলাকায় রেখে যায়। তিনি এখন নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়ির দিকে যাচ্ছেন।
এদিকে দীর্ঘদিন পর অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডটনিউজের সাংবাদিক উৎপল ফিরে আসায় স্বস্তির নিশ্বাস ফেলেছেন স্বজন ও সহকর্মীরা। তাঁকে খুঁজে বের করার দাবিতে সাংবাদিকরা নানা কর্মসূচি পালন করে আসছেন।
পূর্বপশ্চিমবিডি ডটনিউজের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান বলেন, ‘রাত ১২টার দিকে ওর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। বুক থেকে পাথর নেমে গেছে। উৎপল নারায়ণগঞ্জে আছে। বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা হয়েছে। ’
রাত সাড়ে ১২টার দিকে উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস মোবাইলে ফোনে বলেন, ‘উৎপল ফোন করেছে। সে তার মায়ের সঙ্গে কথা বলেছে। সে এখন রূপগঞ্জে। বাড়ি আসছে। ’
উৎপলের মোবাইল নম্বরে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম—এ প্রশ্ন করবেন না। ’ ফোন কাটার আগে তিনি বলেন,‘হ্যাঁ, আমি ভালো আছি। সমস্যা নাই। এখন বাড়ি যাচ্ছি। ’
রাতে যোগাযোগ করা হলে মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেন, ‘আমরা বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। খবর পেলাম। এখন খোঁজ নিচ্ছি। ’ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার অফিস ও রূপগঞ্জ থানায় যোগাযোগ করেও এ ব্যাপারে তথ্য পাওয়া যায়নি।’
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাজধানীর মতিঝিলে তাঁর কর্মস্থল পূর্বপশ্চিমবিডি ডটনিউজ অফিস থেকে বের হওয়ার পরই নিখোঁজ হন উৎপল দাস। নিখোঁজের ঘটনায় ১২ অক্টোবর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে পূর্বপশ্চিমবিডি ডটনিউজ পোর্টাল কর্তৃপক্ষ। আরেকটি ডায়েরি করা হয় তাঁর পরিবারের পক্ষ থেকে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed