বিশ্বনাথে বিএনপি নেতাদের ভূলবুঝাবুঝির অবসান
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন বিএনপি নেতাদের ভূল-বুঝাবুঝির অবসান হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় দলের শীর্ষস্থানীয় নেতাদের মাধ্যমে এ ভূল-বুঝাবুঝির অবসান হয়। এর আগে গত সোমবার রাতে উপজেলা বিএনপির সভাপতি বরাবরে দাখিল করা পদত্যাগপত্র মঙ্গলবার রাতে শীর্ষ নেতাদের হস্তক্ষেপে তুলে নিলেন অলংকারি ইউপির বিএনপির সভাপতি জাহিদ হোসেন বজলু, সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার ও সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আলী।
এব্যাপারে অলংকারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার বলেন, দলীয় নেতাদের মধ্যে কিছুটা ভূল-বুঝাবুঝি হয়েছিল। দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে তা অবসান হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান বলেন, তারা কোনো পদত্যাগ পত্র জমা দেননি। কিন্তু অলংকারি ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীর মধ্যে ভূল-বুঝাবুঝি হয়েছিল। তবে দলের নেতৃবৃন্দের হস্তক্ষেপে তার অবসান হয়েছে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed