বড়লেখায় দুই সন্তানসহ কাতার প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে দুই সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বড়লেখার সুজা নগরের ভোলাকান্দি গ্রামের নিজ বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, কাতার প্রবাসী আকামত আলীর স্ত্রী মাজেদা বেগম (২৫), তার মেয়ে লাবণী (৫) ও ছেলে ফারুক (৩)। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ কর্মকর্তা ইউছুফ রাত সাড়ে ৯টায় সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ছেলের লাশ ঘরের মেঝে এবং মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তাছাড়া ঘরের জিনিসপত্র এলোমেলো আছে। কী কারণে তাদের মৃত্যু হয়েছে তা এখন বলা যাচ্ছে না। বলা যেতে পারে রহস্যজনক মৃত্যু।’
তিনি আরও বলেন, ‘তদন্ত চলছে। এ ঘটনায় কাউকে এখনও আটক করা যায়নি। পুলিশের ধারণা ঘটনাটি দিনের বেলা ১টা থেকে ৩ টার মধ্যে ঘটে থাকতে পারে।’
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed