চলতি বছরে নিহত ৬৫ সাংবাদিক
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর বিশ্বজুড়ে ৬৫ সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে ৫০ জনই পেশাদার সাংবাদিক।
মঙ্গলবার এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার।
এ বছর সাংবাদিক হত্যার যে পরিসংখ্যান পাওয়া গেছে তা গত ১৪ বছরের মধ্যে সবচেয়ে কম বলে জানিয়েছে সংস্থাটি।
আগের চেয়ে সাংবাদিকরা ঝুঁকিপূর্ণ কাজ ও এলাকা এড়িয়ে চলছেন বলে এ বছর মৃত্যুর হার কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
পেশাগত দায়িত্ব পালনকালে চলতি বছর বাংলাদেশেও সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে। দৈনিক সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি আবদুল হাকিম শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে নিহত হন।
এ ছাড়া অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ পূর্বপশ্চিমডটকমের সিনিয়র রিপোর্টার উৎপল দাসের আজও খোঁজ পাওয়া যায়নি। সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার ফিরে আসার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed